এখন 'ব্রেক্সিট সরকার' দরকার: নাইজেল ফরাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের পক্ষে বেশি ভোট পড়ায় এখন দেশটিতে ‘ব্রেক্সিট সরকার’ থাকা উচিত বলে মন্তব্য করেছেন ইইউবিরোধী ইউকে ইনডিপেনডেন্স পার্টির (ইউকিপ) নেতা নাইজেল ফরাজ। গণভোটের ফলাফলে আনন্দ প্রকাশ করে তিনি বলেছেন, আজ যুক্তরাজ্যের স্বাধীনতা দিবস।
পার্লামেন্টের সামনে তিনি সাংবাদিকদের বলেন, ‘এখন আমাদের ব্রেক্সিট সরকার দরকার। আমরা একটি ব্যর্থ রাজনৈতিক ইউনিয়ন পেছনে ফেলে এসেছি।’
ঐতিহাসিক গণভোটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার পক্ষে রায় দিয়েছে যুক্তরাজ্য। ইইউ ছাড়ার পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। আর ইইউতে থাকার পক্ষে ভোট পড়েছে ৪৮ দশমিক ১ শতাংশ।
গতকাল বৃহস্পতিবারের গণভোটের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।