জনকল্যাণে মিয়ানমারের নতুন বেসামরিক সরকারের সংস্কারমূলক কর্মকাণ্ডে উ ৎ সাহ বোধ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তবে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা এখনই তুলে নেওয়ার ব্যাপারে আশাব্যঞ্জক কিছু বলেননি তিনি।হিলারির এই সফর দুই দেশের সম্পর্কে ‘নতুন অধ্যায়ের সূচনা’ বলে অভিহিত করেছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। গতকাল বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেপিডোয় সফররত হিলারি ও থেইন সেইনের মধ্যে আলোচনা চলাকালে তাঁরা পরস্পরের কাছে এই অনুভূতি প্রকাশ করেন।সাবেক সামরিক জান্তার দমন-নিপীড়নের কারণে মিয়ানমার দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একঘরে হয়ে ছিল। গত বছর নির্বাচিত বেসামরিক সরকার ক্ষমতায় আসার পর তারা কিছু সংস্কার কর্মসূচি নিয়েছে। এর মধ্যে গৃহবন্দিত্ব থেকে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও বেশ কিছু রাজবন্দীকে মুক্তি দেওয়ার ঘটনা রয়েছে। নতুন সরকারের এই সংস্কার কর্মসূচিকে উ ৎ সাহিত করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর সরকারের শীর্ষ কূটনীতিক হিলারিকে মিয়ানমার সফরে পাঠিয়েছেন। তিনি অং সান সু চির সঙ্গেও দেখা করবেন। সাবেক জেনারেল থেইন সেইনকে সু চি বলেন, ‘জনগণের জন্য আপনার সরকার যে ধারাবাহিক সংস্কার কর্মসূচি নিয়েছে, এতে প্রেসিডেন্ট ওবামা ও আমি উ ৎ সাহিত হয়েছি।’হিলারিকে থেইন সেইন বলেন, ‘আপনার এই ঐতিহাসিক সফর দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা করবে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য আপনি যে পরিবেশ তৈরি করেছেন, এ জন্য আপনার প্রশংসা করি।’তবে হিলারি বলেন, মিয়ানমারের নেতারা যে পর্যন্ত বড় ধরনের সংস্কারমূলক কাজ না করবেন, ততক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটির ওপর থেকে অবরোধ তুলে নেবে না। তিনি বলেন, ‘আমরা এখনো অবরোধ তুলে নেওয়ার মতো পর্যায়ে এসে পৌঁছাইনি।’গতকালই সু চির সঙ্গে সাক্ষা ৎ করতে হিলারির ইয়াঙ্গুন যাওয়ার কথা। গত বুধবার এক ভিডিও কনফারেন্সে সু চি আশা প্রকাশ করেন, হিলারির এই সফর আরও ভালো সম্পর্ক গড়ে তোলার পথ খুলে দেবে। তিনি সব সময় সম্পর্ক বজায় রাখার পক্ষে। এএফপি ও বিবিসি।