প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের জাতীয় কংগ্রেস দলের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বলেছেন, এখনই প্রধানমন্ত্রী হতে চান না তিনি। গত শুক্রবার গুজরাট রাজ্যের বরোদায় এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।রাহুল গান্ধী বলেন, ‘আমাদের সবারই মূল লক্ষ্য হওয়া উচিত দেশের সেবায় নিজেদের উৎসর্গ করা। এমন নয় যে আমি প্রধানমন্ত্রীর চেয়ারে বসব বলেই রাজনীতিতে এসেছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আগে সেগুলো পালন করি।’ক্ষমতাসীন কংগ্রেস দলের একাংশ চাইছে, রাহুল গান্ধী এখনই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করুক। তবে কংগ্রেস-প্রধান ও রাহুল গান্ধীর মা সোনিয়া গান্ধী এখনো এ ধরনের দাবির পক্ষে সাড়া দেননি।