এখনো ঝরছে তাদের অশ্রু
‘সেই ১১ মার্চের পর থেকে আমার জীবনটাই পুরোপুরি বদলে গেছে।’সখেদে এ কথাগুলো বললেন ইয়োকো সুগিমোতো (৫৬)। ছয় মাস আগে ভূমিকম্প ও সুনামির আঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের একজন তিনি। ফুকুশিমা পারমাণবিক বিদ্যু ৎ কেন্দ্রের কাছে তাঁর গ্রাম। তেজস্ক্রিয়ার আশঙ্কায় ওই এলাকায় এখন কাউকে ঢুকতে দেওয়া হয় না। কাজেই এখনো তাঁকে কাটাতে হচ্ছে দুর্গত মানুষের দুর্ভোগের জীবন।সুনামির আগে ইয়োকো সুগিমোতোর পরিকল্পনা ছিল এ বছর বৈজ্ঞানিক পদ্ধতিতে শাকসবজি উ ৎ পাদন করবেন। তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ায় তাঁর সে পরিকল্পনা ভেস্তে গেছে। জীবিকার অন্য কোনো পথও খোলা নেই। তিনি বলেন, ‘এখনো আমরা সবাই হতাশা, অবসাদ আর উদ্বেগের মধ্যে ডুবে আছি।’ ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত অনেকেরই মানসিক ও আর্থিক অবস্থা এমন।প্রলয়ংকরী ওই প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনার পর দুর্গত লোকজন এর মধ্যে ছয় মাস পার করেছে। এখনো তাদের অনেকেরই কাঙ্ক্ষিত পুনর্বাসন হয়নি। আশ্রয়কেন্দ্র ছেড়ে তারা ফিরে যেতে পারেনি স্বাভাবিক জীবনে। তাদের চোখে এখনো প্রিয়জন হারানোর পানি, মনে তেজস্ক্রিয়ার প্রভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়। অনেক স্থানে ধ্বংসস্তূপ সরিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে ঠিকই, কিন্তু এখনো অনেক ফসলের মাঠ বিরান পড়ে আছে, বন্ধ রয়েছে চাষবাস।ইয়ামাদা শহরের ম ৎ স্যজীবী তাকে তাচিবানা (৬৬) এখনো সুনামিতে নিখোঁজ তাঁর বোনকে খুঁজে বেড়াচ্ছেন। ওই সময় তাঁর শহরের আরও ৬০০ মানুষ নিখোঁজ হয়। তিনি হারান তাঁর বাড়ি ও বোনকে। তাচিবানা বলেন, ‘এখানকার মানুষ এখন স্বাভাবিক জীবনের কথা বলে। কিন্তু আমি জানি না, কী করা উচিত। আমার মনে হয়, ভবিষ্য ৎ এখনো বহুদূর।’ এএফপি।