যুক্তরাষ্ট্রে বন্যা পরিস্থিতির তেমন একটা উন্নতি হয়নি। পেনসিলভানিয়া, নিউইয়র্ক, ভার্জিনিয়া ও মেরিল্যান্ড অঙ্গরাজ্যের অনেক এলাকা এখনো পানির নিচে। এদিকে ঘূর্ণিঝড় লির প্রভাবে প্রবল বৃষ্টিপাতে পেনসিলভানিয়ার সাসকুয়েহান্না নদীর পানি রেকর্ড উচ্চতায় প্রবাহিত হচ্ছে।এবারের নজিরবিহীন এ বন্যায় বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন এলাকা থেকে সরিয়ে নেওয়া এক লাখ ৩০ হাজার বাসিন্দার অধিকাংশই এখনো তাদের নিজ বাড়িতে ফিরে যেতে পারেনি। তবে নিউইয়র্ক অঙ্গরাজ্যের বিনিংহামটন শহর এবং আশপাশের এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া ২০ হাজার লোকজনের অনেকে তাদের বাড়িঘরে ফিরেছে।আবহাওয়াবিদেরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় লির প্রভাবে প্রবল বৃষ্টিপাতের পর গত বৃহস্পতিবার রাতে পেনসিলভানিয়া শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলে সাসকুয়েহান্না নদী এবং তার শাখা-প্রশাখাগুলোর পানি ৪২ দশমিক ৭ ফুট পর্যন্ত উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা চার দশক আগে ঘূর্ণিঝড় অ্যাগনেসের প্রভাবে সৃষ্ট বৃষ্টি ও বন্যার রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। ১৯৭২ সালের ওই ঘূর্ণিঝড়ের পর নদীর পানি ৪০ দশমিক ৯ ফুট উচ্চতায় প্রবাহিত হয়ে বন্যা সৃষ্টি হয়েছিল।এবারের বন্যায় শুধু পেনসিলভানিয়াতেই কমপক্ষে ১০টি বাড়ি সম্পূর্ণ বিলীন হয়েছে। এখনো শত শত বাড়ি পানির নিচে। প্রায় ১৩৫টি পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। পেনসিলভানিয়ার গভর্নর টম কোরবেট বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া বাসিন্দাদের এখনই বাড়ি না ফেরার পরামর্শ দিয়েছেন। প্রবল ঝোড়ো হাওয়া ও বন্যায় এ পর্যন্ত কমপক্ষে ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যু ৎ -ব্যবস্থা আংশিক সচল: ক্যালিফোর্নিয়া ও অ্যারিজোনা অঙ্গরাজ্য ভেঙে পড়া বিদ্যু ৎ -ব্যবস্থা পুনরায় আংশিকভাবে সচল করা হয়েছে। একটি পারমাণবিক বিদ্যু ৎ কেন্দ্রের দুটি ইউনিটে আকস্মিকভাবে উ ৎ পাদন বন্ধ হয়ে গেলে গত বৃহস্পতিবার থেকে সেখানকার ৫০ লাখ গ্রাহক বিদ্যু ৎ বিচ্ছিন্ন ছিল। রয়টার্স, বিবিসি।