প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচন নিয়ে সর্বশেষ এক জনমত জরিপে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের দল কনজারভেটিভ পার্টির চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে রয়েছে বিরোধী দল লেবার পার্টি। গতকাল শুক্রবার এ জরিপের ফল প্রকাশিত হয়। জরিপে লেবার পার্টি ৩৫ শতাংশ এবং কনজারভেটিভ পার্টি ৩২ শতাংশ সমর্থন পেয়েছে। জাতীয়তাবাদী ইউকে ইনডিপেনডেন্স পার্টি (ইউকেআইপি) পেয়েছে ১৪ শতাংশ এবং লিবারেল ডেমোক্রেট পার্টি পেয়েছে ৮ শতাংশ। আগামী ৭ মে অনুষ্ঠেয় নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলেই বিভিন্ন জনমত জরিপে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
রয়টার্স