এটিএমে হীরা কেনা যাবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কার্ড ব্যবহার করে অটোমেটেড টেলার মেশিনের (এটিএম) মাধ্যমে বিভিন্ন ব্যাংকের বুথ থেকে টাকা তোলা এখন বেশ সাধারণ একটি ব্যাপার। বছরখানের আগে সোনার বিস্কুট বের হবে এমন এটিএম চালু হয় সংযুক্ত আরব আমিরাতে। এখন থেকে হীরা ও রুপাও পাওয়া যাবে এটিএমে। হ্যাঁ, এ ব্যবস্থাই করেছে ভারতের একটি প্রতিষ্ঠান।গীতাঞ্জলি গ্রুপ নামের ওই প্রতিষ্ঠানটি দাবি করেছে, বিশ্বে তারাই প্রথম এটিএমের মাধ্যমে হীরা, সোনা ও রুপা বিক্রির ব্যবস্থা করেছে। প্রতিষ্ঠানটি আপাতত এমন ৭৫টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে। গ্রাহকেরা এসব কেন্দ্র থেকে হীরা, সোনা ও রুপা দিয়ে তৈরি অন্তত ৪০ ধরনের পণ্য কিনতে পারবেন। গীতাঞ্জলি গ্রুপের প্রধান নির্বাহী সঞ্জীব আগরওয়াল বলেন, ‘এই যন্ত্র মূল্যবান এসব পণ্য বিক্রি করার প্রক্রিয়ায় এক ধরনের বিপ্লব আনবে; বিশেষ করে ভারতে। কারণ, এখানে ঐতিহ্যবাহী বিশেষ দিনগুলোতে সোনা-রুপার তৈরি মূল্যবান এসব পণ্য ব্যবহার করা হয়।’ তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যেই এ ধরনের একটি কেন্দ্র চালু করেছি। মুম্বাইয়ের গ্রাহকেরা এটিএমের এই সেবা পাচ্ছেন।’ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্যমতে, বিশ্বে সর্বোচ্চ সোনা ব্যবহারকারী দেশ ভারত। দেশটিতে গত বছর ৯০০ টনেরও বেশি সোনা হাতবদল হয়েছে। বিবিসি।