প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) তত্ত্বাবধানে গত রোববার একটি নিয়োগ পরীক্ষা হয়েছিল। পরীক্ষায় প্রশ্নের ধরন দেখে কিছুটা ভড়কে যান চাকরিপ্রার্থীরা। পরীক্ষায় একটি প্রশ্ন এমন ছিল—প্রশ্ন: নিচের অভিনেত্রীদের মধ্যে উচ্চতায় কে সবচেয়ে লম্বা? বিকল্প উত্তর হিসেবে চারজন অভিনেত্রীর নাম দেওয়া হয়। ১) হুমা কোরাইশি, ২) ক্যাটরিনা কাইফ, ৩) দীপিকা পাড়ুকোন এবং ৪) প্রীতি জিনতা। একজন পরীক্ষার্থী বলেন, একটি সর্বভারতীয় পরীক্ষায় যেখানে প্রায় ১০ লাখ পরীক্ষার্থী অংশ নেয়, যার মূল উদ্দেশ্য হচ্ছে সরকারি কর্মচারীদের যোগ্য করে তোলা, সেখানে কীভাবে এমন গুরুত্বহীন বিষয় নিয়ে প্রশ্ন করা হলো? এই প্রশ্ন দিয়ে কীভাবে মেধাযাচাই সম্ভব?
টাইমস অব ইন্ডিয়া