এডওয়ার্ড কেনেডির মেয়ে কারার জীবনাবসান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রয়াত সিনেটর এডওয়ার্ড কেনেডির বড় সন্তান ও একমাত্র মেয়ে কারা কেনেডি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। প্রয়াত সিনেটরের ছেলে প্যাট্রিক এ কথা জানিয়েছেন।প্যাট্রিক জানান, ২০০৩ সালে সাবেক এই টেলিভিশন প্রযোজকের ফুসফুস থেকে টিউমার অপসারণের পর থেকে তিনি শারীরিকভাবে দুর্বল ছিলেন। শারীরিক এ অবস্থায় তিনি প্রতিবন্ধীদের কল্যাণের জন্য স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসছিলেন।প্যাট্রিক জানান, গত শনিবার ওয়াশিংটন ডিসির একটি স্বাস্থ্যকেন্দ্রে দৈনন্দিন শরীরচর্চা শেষে অকস্মাৎ তাঁর বোন মারা যান। শারীরিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও কারা নিয়মিত শরীরচর্চা করতে পছন্দ করতেন বলে প্যাট্রিক জানিয়েছেন। মৃত্যুকালে কারা মা, দুই ভাই, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিবিসি।