এডওয়ার্ড স্নোডেন বীর নন: বিল গেটস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এডওয়ার্ড স্নোডেনকে বীর বলে মনে করেন না মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। রোলিং স্টোন সাময়িকীর সঙ্গে সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।
মার্কিন গোয়েন্দাদের গোপন নজরদারির তথ্য ফাঁস করে হইচই ফেলে দেন দেশটির জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মী স্নোডেন।
বিল গেটস বলেন, স্নোডেন আইন অমান্য করেছেন। এ জন্য তাঁকে বীরের মর্যাদা দেওয়া যায় না। তিনি যদি দেশে অবস্থান করেই বিষয়গুলো উত্থাপন করতেন, জনগণের অসন্তুষ্টির বিষয়টি সামনে আনলে তখন বলা যেত ঠিক আছে। তিনি সত্যি অবস্থার উন্নতি করার চেষ্টা করছেন।
বিল গেটস বলেন, বিতর্ক চলতেই পারে। কিন্তু স্নোডেন যে কৌশল ব্যবহার করেছেন, তা সচরাচর গ্রহণ করা যায় না।
স্নোডেনের সমালোচনা করলেও গেটসের কোম্পানি মাইক্রোসফট এনএসএর গোপন নজরদারি থেকে গ্রাহকদের রক্ষা করার চেষ্টা করছে। টাইমস অব ইন্ডিয়া।