এডিবি প্রতিনিধিদের নগ্ন পা দেখাতে মানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত সফরকালে সংক্ষিপ্ত পোশাক না পরতে কিংবা নগ্ন পা প্রদর্শন না করতে প্রতিনিধিদের হুঁশিয়ারি দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এডিবি বলেছে, নারী প্রতিনিধিরা সংক্ষিপ্ত পোশাক পরলে তা রক্ষণশীল ভারতীয়দের অনুভূতিতে আঘাত হানতে পারে এবং এর ফলে যৌন হয়রানির ঘটনা ঘটতে পারে।এডিবির ৪৬তম বার্ষিক সাধারণ সভা ভারতের নয়দায় অনুষ্ঠিত হচ্ছে। প্রায় ৬৭টি দেশের চার সহস্রাধিক প্রতিনিধি এ সভায় যোগ দিয়েছেন। নয়দা ও দিল্লির বিভিন্ন হোটেলে অবস্থান করছেন প্রতিনিধিরা। এডিবির ওয়েবসাইটে বলা হয়েছে, ভারতীয়রা পোশাকের ব্যাপারে খুবই রক্ষণশীল। এ কারণে নারী প্রতিনিধিদের পা ঢাকাসহ শালীন পোশাক পরতে হবে। এডিবি বলেছে, ট্রাউজার পরা যাবে। কিন্তু শর্টস বা শর্ট স্কার্টের মতো সংক্ষিপ্ত পোশাক অনেকের কাছেই অশোভনীয়। প্রতিষ্ঠানটি আরও বলেছে, ভারতের আবহাওয়ায় নিজেকে শীতল রাখতে চাইলে সুতার পোশাক পরতে হবে। সেই সঙ্গে এক জোড়া খোলা আরামদায়ক জুতা পরা যেতে পারে।এ ছাড়া ভারতে অবস্থানকালে কী কী করা যাবে আর কী কী করা যাবে না, সে-সংক্রান্ত একটি তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে বহুমুখী এই প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ছবি তোলা, ধর্মীয় স্থাপনাগুলো পরিদর্শন, খাবার-দাবার, সময়জ্ঞান, বকশিশ প্রদান, দিবানিদ্রার মতো বিষয়গুলো।এডিবি তার প্রতিনিধিদের সমকামিতার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক করে দিয়ে বলেছে, ভারতীয় সমাজে সমকামিতা নিষিদ্ধ। কেউ এ কথা জানতে পারলে পরিবার বা বন্ধু মহল থেকে ত্যাজ্য পর্যন্ত করে দেওয়া হয়। এডিবির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘জনসমক্ষে কাউকে আদর-সোহাগ বা চুম্বন করা যাবে না (কেবল সমকামীদের জন্য নয়)। ভারতে সমকামিতা অবৈধ। ভারতের পেনাল কোড অনুযায়ী, এর শাস্তি সাত বছরের কারাদণ্ড। এমনকি রাস্তাঘাটে কেউ কারও হাত ধরাটাও বুদ্ধিমানের কাজ হবে না।’ টাইমস অব ইন্ডিয়া।