এত কাছে তবু দূরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে নিখোঁজ হয়েছিলেন জাগরুতি কদম (১৯)। অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে হালই ছেড়ে দেয় তাঁর পরিবার। বিষয়টি পুলিশকেও জানানো হয়নি। কিন্তু কপালগুণে জাগরুতি আবার মা-বাবার কোলে ফিরে এসেছেন। ভারতের গুজরাটের সুরাত শহরের বাসিন্দা জাগরুতি। শহরের আদাজান এলাকায় থাকত তাঁর পরিবার। মেয়েকে হারিয়ে আদাজান ছেড়ে দুই কিলোমিটার দূরে পানাস এলাকায় গিয়ে বসবাস শুরু করেন পরিবারের সদস্যরা।নিখোঁজ হওয়ার পর পুলিশ জাগরুতিকে উদ্ধার করে। পরে তাঁর ঠিকানা হয় শহরের নারী আশ্রয়কেন্দ্রে। এভাবে প্রায় পাঁচ বছর কেটে যায়। তাঁর স্বজনদের খুঁজতে থাকে। কিন্তু মেয়েটি তাঁর বাড়ির ঠিকানা বলতে না পারায় পুলিশের সে চেষ্টা ব্যর্থ হয়। সম্প্রতি জাগরুতিকে আদাজান এলাকায় নেওয়া হয়। তাঁকে দেখে চিনে ফেলেন স্থানীয় এক বাসিন্দা। কিন্তু বাড়িতে গিয়ে দেখা যায় তাঁর পরিবার অন্যত্র চলে গেছে।পরে অনেক চেষ্টাসাধ্য করে জাগরুতির মা-বাবার সন্ধান পাওয়া যায়। তাঁকে তুলে দেওয়া হয়েছে মা-বাবার হাতে। তাঁর পরিবারসহ সবাই এখন একটা বিষয়ে বিস্মিত—মাত্র দুই কিলোমিটার দূরত্বে থাকলেও এত দিন মা-বাবার কেন সাক্ষাৎ পাননি জাগরুতি? টাইমস অব ইন্ডিয়া।