এথেন্সে আদালত চত্বরে বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিসের রাজধানী এথেন্সে একটি আদালত চত্বরে বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও আদালত ভবন ও বেশ কয়েকটি গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল আটটায় এ ঘটনা ঘটে।পুলিশ সূত্র জানায়, বোমাটি সম্ভবত টাইম বোমা ছিল। আদালতের বাইরে চুরি করা একটি মোটরসাইকেলে বোমাটি পেতে রাখা ছিল। এএফপি।