এথেন্সে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক ঘণ্টার টানা ভারী বর্ষণে গতকাল শুক্রবার গ্রিসের রাজধানী এথেন্স প্লাবিত হয়েছে। এতে একজনের মৃত্যু হয়েছে। প্লাবিত রাজপথে যাত্রীসহ অনেক গাড়ি আটকা পড়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। সব মিলিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।স্থানীয় সূত্রগুলো জানায়, ভারী বর্ষণের কারণে একটি বাঁধ ভেঙে এথেন্সের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে রাস্তাঘাট তলিয়েগিয়েযানবাহন আটকা পড়ে। অন্তত দুটি পাতাল রেলপথ বন্ধ হয়ে যায়। পুলিশ জানায়, হালান্ড্রি এলাকায় রাজপথ প্লাবিত হয়ে গাড়িতে আটকা পড়লে ২৭ বছর বয়সী এক নারী হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান। গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, ১৯৬১ সালের পর এথেন্স নগরে এত ভারী বর্ষণের ঘটনা এটাই প্রথম। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাপাগু এলাকায় তিন ঘণ্টায় প্রতি বর্গমিটারে ১৩০ লিটার বৃষ্টির পানি পড়েছে। এ থেকেই ভারী বর্ষণের মাত্রা বোঝা যায়। অগ্নিনির্বাপণ বিভাগের প্রধান জানান, উদ্ধার তৎপরতা শেষ করতে শুক্রবার পুরো দিন লাগতে পারে। রয়টার্স ও বিবিসি।