এনএলডির সম্মেলন উদ্বোধন করলেন সু চি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি তাঁর দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) তিন দিনের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেছেন। ক্ষমতায় যাওয়ার চ্যালেঞ্জ হিসেবে গতকাল শুক্রবার প্রথমবারের এ ধরনের সম্মেলন শুরু হয়। রাজধানী ইয়াঙ্গুনের একটি রেস্তোরাঁয় ওই সম্মেলনে এনএলডির প্রায় ৮৫০ জন প্রতিনিধির যোগ দেওয়ার কথা। বিশ্লেষকেরা বলছেন, বর্তমানে এনএলডির বিপুল জনপ্রিয়তা রয়েছে। কাজেই ২০১৫ সালে অনুষ্ঠেয় দেশটির সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এনএলডির ক্ষমতায় যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। অনেকেই ওই নির্বাচনকে কয়েক দশকের সামরিক শাসনের কবল থেকে মুক্ত হয়ে উত্তরণের শীর্ষ পর্যায়ে আরোহণের সম্ভাবনা হিসেবে দেখছেন। এএফপি।