এনএসএর নজরদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) বিশ্বের ১২২টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের ওপর নজরদারি চালিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে। ২০০৯ সালের মে মাসে সংস্থাটি এই নজরদারি চালায়। জার্মান সাময়িকী ডের স্পিগেল গত শনিবার এ খবর প্রকাশ করে। এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথির বরাত দিয়ে ডের স্পিগেল-এর ওই প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্র ও সরকারপ্রধানদের মধ্যে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং পেরু, বেলারুশ ও সোমালিয়ার প্রেসিডেন্টকে নিয়ে ৩০০টির বেশি গোয়েন্দা প্রতিবেদন করে এনএসএ। এএফপি।