এনএসএর হাতে লাখো ইন্টারনেট ব্যবহারকারীর তথ্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) লাখ লাখ ইন্টারনেট ব্যবহারকারীর অনলাইন মেটাডেটা এক বছর সময় পর্যন্ত সংরক্ষণ করছে। মেটাডেটায় কোনো ইন্টারনেট ব্যবহারকারী অনলাইনে কী কী করেন, তার প্রায় সব তথ্যই থাকে। এনএসএ ও সিআইয়ের সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করে দেওয়া গোপন দলিলে এ তথ্য পাওয়া গেছে। ওবামা সরকার বারবার বলেছে, সন্দেহভাজন ব্যক্তিদের ক্ষেত্রে শুধু তাদের চালাচালি করা বার্তার ভাষ্য তথ্য সংগ্রহ করেছে এনএসএ। কিন্তু গোপন দলিলে দেখা যাচ্ছে, সংস্থাটি ব্যক্তির বিপুল পরিমাণ তথ্য নিজেদের কাছে রেখে দিচ্ছে। গার্ডিয়ান।