এনএসএ-এফবিআই নজরদারিতে পাঁচ মার্কিন মুসলিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তার হুমকি শনাক্ত করতে দেশটির বিশিষ্টি পাঁচ মুসলিম নাগরিকের ই-মেইলে গোপনে নজরদারি করেছে।মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করা নথি থেকে এই তথ্য পাওয়া গেছে।খবর বিবিসির।
সংবাদভিত্তিক অনলাইন ওয়েবসাইট ইন্টারসেপ্ট এ খবর প্রকাশ করেছে। ওয়েবসাইটটি দেখভাল করেন সাংবাদিক গ্লেন গ্রিনওয়ার্ল্ড, যিনি স্নোডেনের ফাঁস করা অনেক নথি পত্রিকায় ছাপাতে সহায়তা করেন।
ইন্টারসেপ্টের ওই প্রতিবেদনে বলা হয়, ওই পাঁচ মুসলিম নাগরিকের মধ্যে একজন আইনজীবী ও দুজন অধ্যাপকের পাশাপাশি একজন রাজনীতিক রয়েছেন।