এনডিএর প্রার্থী যশোবন্ত সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনে সেখানকার প্রধান বিরোধী দল বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চা বা এনডিএর প্রার্থী হয়েছেন প্রবীণ বিজেপি নেতা ও দার্জিলিংয়ের সংসদ সদস্য যশোবন্ত সিং।গতকাল সোমবার সকালে দিল্লিতে এনডিএর এক বৈঠকে প্রবীণ এ নেতা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সিদ্ধান্ত হয়। বৈঠকে পদটিতে প্রতিদ্বন্দ্বী হিসেবে এনডিএর আহ্বায়ক ও সংযুক্ত জনতা দলের সভাপতি শারদ যাদবের নামও উঠেছিল। কিন্তু তিনি নির্বাচনে লড়তে রাজি না হওয়ায় যশোবন্ত সিংকেই পদটির জন্য সর্বসম্মতিক্রমে প্রার্থী করা হয়। বৈঠক শেষে বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানি এ কথা জানান।