এফ-৩৫ যুদ্ধবিমান কিনছে জাপান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপান এ সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রের লকহিড মার্টিনের এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে। এ জন্য প্রায় ৮০০ কোটি ডলার ব্যয় হতে পারে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানা যায়। এতে চীনের বিরুদ্ধে জাপানের সামরিক শক্তি আরও মজবুত অবস্থানে পৌঁছাতে পারে।গত শুক্রবার বাণিজ্যবিষয়ক পত্রিকা নাইকি জানায়, জাপান সরকার যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান এফ-৩৫ এবং বোয়িং এফ/এ-১৮ সুপার হরনেটের মধ্যে যেকোনো একটি পছন্দ করবে। রয়টার্স।