এফবিআইয়ের নতুন প্রধানের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমস কমি
জেমস কমি

মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) নতুন পরিচালকের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। জেমস কমি নামের এই কর্মকর্তা বিদায়ী পরিচালক তৃতীয় রবার্ট মুয়েলারের স্থলাভিষিক্ত হবেন। কমি সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের আমলে বিচার বিভাগের কর্মকর্তা ছিলেন। গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়। গতকাল হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ওবামা এফবিআইয়ের নতুন প্রধান হিসেবে কমির নাম ঘোষণা করেন। মার্কিন সিনেটের অনুমোদন পেলে ১০ বছরের জন্য এফবিআইয়ের প্রধান পদে দায়িত্ব পালন করবেন কমি। যুক্তরাষ্ট্রে ৯/১১ সন্ত্রাসী হামলার ঘটনার মাত্র কয়েক দিন আগে এফবিআইয়ের পরিচালক পদে যোগ দেন মুয়েলার। আগামী ৪ সেপ্টেম্বর ওই পদ থেকে অবসরে যাবেন তিনি।

হোয়াইট হাউসের অনুষ্ঠানে মুয়েলার এবং কমির দক্ষতা ও কাজের প্রশংসা করেন ওবামা।