প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের রাওয়ালপিন্ডির আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব কার্ডিওলজি (এএফআইসি) সামরিক হাসপাতালে গতকাল বুধবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। কর্মকর্তারা বলেন, হাসপাতালের চতুর্থ তলায় লাগা ওই আগুন কিছুক্ষণের মধ্যেই নিভে যায়। পারভেজ মোশাররফ নিরাপদে আছেন। পিটিআই।