এবার আফ্রিকায় ড্রোন ঘাঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফ্রিকায় চালকবিহীন বিমানের (ড্রোন) ঘাঁটি বানাচ্ছে যুক্তরাষ্ট্র। এ জন্য পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে আমেরিকার সামরিক বাহিনীর প্রায় ১০০ সদস্য পাঠানো হয়েছে। তবে সেখানে কেবল নিরস্ত্র ড্রোন মোতায়েন করে গোয়েন্দা কার্যক্রম চালানো হবে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।নতুন এ মার্কিন ড্রোন ঘাঁটির বর্তমান অবস্থান নাইজারের রাজধানী নিয়ামে শহরে। যুক্তরাষ্ট্র আল-কায়েদা ও তার সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে সন্ত্রাসবাদবিরোধী লড়াইয়ে বর্তমানে যে আফ্রিকাকে গুরুত্ব দিচ্ছে, নতুন এ ঘোষণা তারই ইঙ্গিত। বর্তমানে সেখানে সামান্য কিছু মার্কিন সেনা উপস্থিতি রয়েছে। এ মহাদেশে একমাত্র স্থায়ী মার্কিন ঘাঁটি আছে জিবুতিতে। সেখানে তিন হাজারের মতো সেনা রয়েছে।মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে ওবামা জানিয়েছেন, তাঁদের সামরিক বাহিনীর প্রায় ৪০ জন সদস্য গত বুধবার নাইজারে পৌঁছেছেন। এর ফলে সেখানে মোতায়েন করা মার্কিন সেনার সংখ্যা দাঁড়াল ১০০ জনে। একজন সামরিক কর্মকর্তা জানান, এই সেনাদের বেশির ভাগই বিমানবাহিনীর কৌশলগত বিশেষজ্ঞ, গোয়েন্দা বিশ্লেষক ও নিরাপত্তাবিষয়ক কর্মকর্তা।নাইজারে পৌঁছানো এই মার্কিন সেনারা মালিতে জঙ্গিদের বিরুদ্ধে ফ্রান্সের নেতৃত্বাধীন বাহিনীকে সহায়তা করবে বলে জানানো হয়েছে। নিউইয়র্ক টাইমস।