এবার আরেক নারীর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোমান পোলানস্কি
রোমান পোলানস্কি

বিখ্যাত চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কির (৮৩) বিরুদ্ধে আরেক নারী যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন। রবিন নামে অভিযোগকারী নারী গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেন, পোলানস্কি ১৯৭৩ সালে তাঁকে যৌন নির্যাতন করেছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৬। এ নিয়ে তিনজন নারী পোলানস্কির বিরুদ্ধে শিশুর ওপর যৌন নির্যাতনের অভিযোগ আনলেন। প্রসঙ্গত, রোমান পোলানস্কি ১৯৭৭ সালে ১৩ বছর বয়সী শিশু সামান্থাকে ধর্ষণের কথা স্বীকার করে ৪২ দিন কারাভোগ করেন। এরপর ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। কিন্তু সামান্থা ওই মামলা তুলে নিতে চাওয়ায় ক্ষোভ থেকেই এখন মুখ খুললেন রবিন। বিবিসি