এবার আলাস্কায় বিমান বিধ্বস্ত নিহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর পর এবার আলাস্কায় বিমান বিধ্বস্ত হয়ে ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। গত রোববার আলাস্কার কেনাই উপদ্বীপে সোলডোটনা বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান কর্তৃপক্ষ জানায়, আলাস্কার স্থানীয় একটি বেসরকারি কোম্পানি পরিচালিত বিমানটি সোলডোটনা বিমানবন্দরে রোববার স্থানীয় সময় বেলা ১১টা ২০ মিনিটে বিধ্বস্ত হয়। বিমানটি কোন শহর ছেড়ে কোথায় যাচ্ছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিমানটিতে নয়জন যাত্রী ও একজন পাইলট ছিলেন। তাঁরা সবাই নিহত হয়েছেন। এর আগের দিন সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইনস বলছে, বিমানের চালক অবতরণের প্রস্তুতি নিয়ে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করায় ওই দুর্ঘটনা ঘটে।সান ফ্রান্সিসকোতে বিমান বিধ্বস্ত হওয়ার বিষয়ে মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) বলছে, বিমানটি রানওয়েতে অবতরণের সময় যে গতিতে থাকার কথা, সেই গতি ছিল না। শেষ মুহূর্তে চালক তা বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে অবতরণ না করার সিদ্ধান্ত নেন। এর পরপরই বিস্ফোরণ ঘটে বিমানে আগুন ধরে যায়। এএফপি।