এবার উত্তর প্রদেশে গণধর্ষণের শিকার আরেক নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়াদিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না-কাটতেই উত্তর প্রদেশে আরেকজন নারীকে (৪২) ব্যক্তিগত গাড়িতে গণধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, জয়পুরের ওই নারীকে বৃন্দাবনের কোনো এক জায়গায় গণধর্ষণের পর বুধবার রাতে দিল্লির দক্ষিণ-পূর্বে কালকাজি এলাকায় তাঁকে ফেলে যায় দুর্বৃত্তরা। রাত সোয়া নয়টার দিকে পথচারীরা তাঁকে রাস্তায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ভুক্তভোগী নারী ২২ ডিসেম্বর বৃন্দাবনে গিয়েছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে।ওই নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃন্দাবনে দিলিপ ভর্ম নামের একজনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। ভর্ম তাঁকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে একটি গাড়িতে ওঠান। পথে ভর্মের সঙ্গে তাঁর আরও দুজন বন্ধু গাড়িতে ওঠেন। একপর্যায়ে তিনজনে মিলে তাঁর মুখে কাপড় গুঁজে তাঁকে গণধর্ষণ করে।একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, ওই নারীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। সেখানে ধর্ষণের প্রমাণ মিলেছে। গ্রেপ্তার করা হয়েছে ভর্মকে। পিটিআই।