এবার ওয়াইয়োমিংয়ে জয়ী হলেন রমনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান দলের প্রার্থী বাছাইপর্বের ভোটে মিশিগান ও অ্যারিজোনার পর এবার ওয়াইয়োমিং অঙ্গরাজ্যেও জয়ী হয়েছেন মিট রমনি।গত বুধবার অনুষ্ঠিত প্রাইমারিতে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের সাবেক গভর্নর রমনি পেয়েছেন ৩৯ শতাংশ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক সিনেটর রিক স্যানটোরাম পেয়েছেন ৩২ শতাংশ ভোট। এ ছাড়া টেক্সাসের কংগ্রেসম্যান রন পল ২১ শতাংশ এবং প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার নিউট গিংরিচ পান ৮ শতাংশ ভোট।জনসংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ছোট অঙ্গরাজ্য ওয়াইয়োমিং। এখানকার জনসংখ্যা মাত্র ছয় লাখ। এই রাজ্যে রিপাবলিকানদের দলীয় প্রতিনিধি আছেন ২৬ জন। আগামী সপ্তাহে দলের কাউন্টি সম্মেলনে তাঁরা প্রার্থীদের পক্ষে ভোট দেবেন। এএফপি।