প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনের বিশ্বখ্যাত মাদাম তুসোর মোমের জাদুঘরের মতো কলকাতায় তৈরি হচ্ছে একটি মোমের মূতির জাদুঘর বা সংগ্রহশালা। আগামী বছরের গোড়ার দিকে এটি চালু হতে পারে। ভারত তথা উপমহাদেশে এ ধরনের জাদুঘর হবে এটাই প্রথম। কলকাতার নিউ টাউনে এটি স্থাপন করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এই জাদুঘরের জন্য রাজ্য সরকারের হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করপোরেশন বা হিডকো জায়গাও দিয়েছে। হিডকোর চেয়ারম্যান দেবাশীষ সেন বলেছেন, জাদুঘরটি নির্মাণের জন্য শিগগিরই টেন্ডার ডাকা হচ্ছে। এখানের মূর্তিগুলো মাদাম তুসোর অন্যান্য জাদুঘরের মতোই হবে। কলকাতা প্রতিনিধি।