এবার কলকাতায় চলন্ত ট্যাক্সিতে শিশুকে গণধর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে চলন্ত বাসে মেডিকেলের একজন ছাত্রীকে গণধর্ষণের ঘটনার মাত্র এক বছর পার হয়েছে। এরই মধ্যে এবার কলকাতায় গত রোববার ১৩ বছরের এক শিশুকে অপহরণ করে চলন্ত ট্যাক্সি ক্যাবে গণধর্ষণ করা হয়েছে।

নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নগরে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উত্সব বড়দিনের আয়োজন শুরুর মাত্র ৪৮ ঘণ্টা আগে এ ঘটনা ঘটেছে।

পার্ক স্ট্রিট থানা এলাকার রিপন স্ট্রিট থেকে ওই দিন রাতে খাবার দেওয়ার লোভ দেখিয়ে এক ট্যাক্সিচালক তুলে নেয় শিশুটিকে। তারপর চালক ও তার তিন সঙ্গী চলন্ত ট্যাক্সিতে তাকে গণধর্ষণ করে। চার ঘণ্টার বেশি সময় ধরে শিশুটির ওপর এই নৃশংস নির্যাতন চালানো হয়। পুলিশ ট্যাক্সিচালক মো. আনোয়ারকে গ্রেপ্তার করেছে।

শিশুটি ধর্ষকদের হুমকিতে আত্মহত্যার চেষ্টা করে এখন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে রয়েছে। কলকাতার অদূরে মধ্যমগ্রামের হুমাইপুর পাটুলিতে এক ট্যাক্সিচালক বাবার এই মেয়েকে গত ২৫ অক্টোবরও গণধর্ষণ করেছিল একদল দুষ্কৃতকারী। এর নেতৃত্ব দিয়েছিলেন ছোট্টু সর্দার নামে একজন। ঘটনার দুই দিন পর আবার একই দুষ্কৃতকারীদের ধর্ষণের শিকার হয় সে।