প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লির পর এবার কলকাতায় একটি চলন্ত বাসে এক কলেজছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন একদল মদ্যপ যুবক। গত বৃহস্পতিবার কলকাতার শিয়ালদহ রেলস্টেশনের অদূরে রাজাবাজারের বিজ্ঞান কলেজের কাছে এ ঘটনা ঘটে।ওই ছাত্রী জানান, কলেজে আসার জন্য এদিন সকালে ধর্মতলা থেকে একটি বাসে ওঠেন তিনি। শিয়ালদহ স্টেশনে অধিকাংশ যাত্রী নেমে গেলে ওই বাসে থাকা ছয় মদ্যপ যুবক ওই ছাত্রীর জামাকাপড় ধরে টানাটানি শুরু করেন। এ সময় ছাত্রীটি বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়ে জ্ঞান হারান। পরে কলেজে পৌঁছার সঙ্গে সঙ্গে ঘটনার কথা জানার পর কয়েক শ ছাত্রছাত্রী এবং শিক্ষক আচার্য প্রফুল্ল চন্দ্র রোড অবরোধ করেন। প্রায় তিন ঘণ্টা এই অবরোধ চলে। তাঁরা অবিলম্বে ওই ছয় মদ্যপ যুবককে গ্রেপ্তার করে শাস্তির দাবি করেন।