এবার কলকাতায় বাসে ধর্ষণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে মেডিকেলের ছাত্রীকে গণধর্ষণের ঘটনার রেশ এখনো কাটেনি। দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এরই মধ্যে কলকাতায় একটি বাসে ৪০ বছরের এক নারীকে যৌন নিপীড়নের চেষ্টা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় স্থানীয় জনতা ওই অভিযুক্ত দুর্বৃত্তকে (২৮) আটকের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে পুলিশের হাত ফসকে ওই দুর্বৃত্ত পালিয়ে গেছে। পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার আর বিস্তারিত কিছু জানা যায়নি। জিনিউজ।