এবার খানসামার ‘সহযোগী’র বিচার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভ্যাটিকান সিটিতে পোপ ষোড়শ বেনেডিক্টের কার্যালয়ে কাজ করতেন এমন একজন কম্পিউটার টেকনিশিয়ানকে পোপের গোপন নথি চুরিতে সহায়তা করার অভিযোগে বিচারের মুখোমুখি করা হয়েছে।ক্লাডিও শিয়ারপেল্লেতি নামের ওই কম্পিউটার টেকনিশিয়ান নথি সরাতে পোপের খানসামা পাওলো গ্যাব্রিয়েলকে সহায়তা করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। এর আগে গত ২৫ মে ওই নথিপত্র সরানোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ক্লাডিওকে গ্রেপ্তার করা হয়। কিন্তু এক রাত তাঁকে কারাগারে রাখার পর ছেড়ে দেওয়া হয়। ভ্যাটিকান সিটির মুখপাত্র কিরো বেনেডেটিনি তাঁর বিচার শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পোপের গোপন নথিপত্র সরানোর কারণে গত মাসে আদালত পাওলো গ্যাব্রিয়েলকে ১৮ মাসের কারাদণ্ড দেন। বিবিসি, এএফপি।