এবার গোয়ায় স্কুলছাত্রী ধর্ষণের শিকার
এবার ভারতের গোয়া রাজ্যের ভাসকো শহরে সাত বছর বয়সী এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। গত সোমবার স্কুলের শৌচাগারে ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী।এ ঘটনায় অভিভাবক, স্থানীয় লোকজনসহ শত শত লোক স্কুলের বাইরে প্রতিবাদ বিক্ষোভ করেছেন।গোয়া পুলিশের প্রধান কিশান কুমার জানান, ওই ধর্ষণের ঘটনায় একটি তদন্ত কমিটি কাজ শুরু করেছে। নিরাপত্তা বিষয়ে অবহেলার কারণে স্কুলের প্রধান শিক্ষিকাকে আটক করা হয়েছে। অপরাধীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।গোয়ার মুখ্যমন্ত্রী মানোহার পারিকার বলেন, এই অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে কোনো রকম ছাড় দেওয় হবে না।বার্তা সংস্থা পিটিআই জানায়, ব্যথা অনুভব করায় এবং ডাক্তারি পরীক্ষার পর ওই ছাত্রী অভিযোগ করলে ধর্ষণের ঘটনাটি প্রকাশ পায়। ওই স্কুলছাত্রীর দেওয়া বর্ণনা ও তথ্যের ওপর ভিত্তি করে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করতে কাজ শুরু করেছে। এর আগে গত ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণীর মৃত্যু হয়। এই ঘটনায় ভারতজুড়ে ধর্ষণবিরোধী বিক্ষোভ ছড়িয়েপড়ে। বিবিসি।