এবার তাল আফারে অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকের মসুলের পশ্চিমে ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত তাল আফার শহরে বিমান থেকে বোমা হামলা শুরু করেছে ইরাক। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বাগদাদভিত্তিক আল-সুমারিয়া টেলিভিশন গতকাল মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে। মোহাম্মদ আল খোদারি নামের ওই মুখপাত্র বলেন, শহরটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বিমান হামলা শেষ হওয়ার পর স্থল হামলা শুরু করা উচিত। ইরাকের কর্তৃপক্ষের আশঙ্কা, মসুলের ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত তাল আফার শহর হবে ইসলামি জঙ্গিদের পরবর্তী লক্ষ্যবস্তু। গত মাসে আইএসের স্বঘোষিত ‘খেলাফত’-এর অবসান ঘোষণা করে ইরাক।

রয়টার্স।