এবার দিল্লিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে এবার ধর্ষণের শিকার হয়েছেন ঝাড়খন্ডের দুই তরুণী৷ তাঁদের ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ধর্ষণ করা হয়৷ পুলিশ এখনো অপরাধীকে শনাক্ত করতে পারেনি৷ গত শনিবার উত্তর-পূর্ব দিল্লির  ভজনপুরায় এ ঘটনা ঘটে৷ পুলিশ জানায়, ২ জুন ২১ ও ২৪ বছর বয়সী ওই দুই তরুণী দিল্লিতে আসেন৷ ৫ জুন ঝাড়খন্ডে ফেরার জন্য তাঁরা ট্রেনের টিকিট না পেয়ে এক ব্যক্তির সাহায্য চান৷ স্টেশনে যাওয়ার পথে ওই ব্যক্তি তাঁদের পানীয়ের সঙ্গে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ায়৷ জ্ঞান ফেরার পর তাঁরা নিজেদের ভজনপুরাতে দেখতে পান৷ পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় তাঁরা পুলিশের সঙ্গে যোগাযোগ করেন৷ মেডিকেল পরীক্ষায় তাঁদের শরীরে ধর্ষণের আলামত পাওয়া যায়৷ পিটিআই৷