এবার নীল এলইডির জন্য নোবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ইসামু আকাসাকি, হিরোশি আমানো ও শুজি নাকামুরা। ছবি: এএফপি
২০১৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ইসামু আকাসাকি, হিরোশি আমানো ও শুজি নাকামুরা। ছবি: এএফপি

পরিবেশবান্ধব বিকল্প আলোর উত্স নীল লাইট ইমিটিং ডায়োড (এলইডি) আবিষ্কারের জন্য এবার পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন দুই জাপানি ও এক জাপানি বংশোদ্ভূত মার্কিন গবেষক।

আজ মঙ্গলবার রয়টার্সের এক খবরে জানানো হয়, রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স ২০১৪ সালের পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য জাপানের গবেষক ইসামু আকাসাকি, হিরোশি আমানো ও জাপানি বংশোদ্ভূত মার্কিন নাগরিক শুজি নাকামুরার নাম ঘোষণা করে। এ তিন নোবেল বিজয়ী প্রায় ৮০ লাখ সুইডিশ ক্রোনার অর্থ পুরস্কার পাবেন।

রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, এলইডি বাতির অগ্রগতিসাধন করে পুরোনো আলোক উত্স থেকে অধিক দীর্ঘস্থায়ী ও কার্যকরী বিকল্প আলোক উত্স নীল এলইডি আবিষ্কারে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পৃথিবীর উত্পাদিত বিদ্যুতের প্রায় এক-চতুর্থাংশ কেবল আলোর জন্য খরচ হয়। তাঁদের আবিষ্কৃত এ নীল এলইডি পৃথিবীর সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। তাঁদের কাজের স্বীকৃতিস্বরূপ এবারের নোবেল  পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

আকাসাকি জাপানের মিজো বিশ্ববিদ্যালয়ে একজন গবেষক। আমানো জাপানের নাগোয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। আর জাপানে জন্ম নেওয়া মার্কিন নাগরিক নাকামুরা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেন।