এবার নয়াদিল্লির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর ব্লকের একটি সম্মেলনকক্ষে গতকাল রোববার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এর আগে গত বৃহস্পতিবার দেশটির মুম্বাইয়ে মহারাষ্ট্র রাজ্য সরকারের সচিবালয়ে ভয়াবহ আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়। পুড়ে যায় গুরুত্বপূর্ণ কাগজপত্র।গতকাল সরকারি ছুটির দিন হওয়ায় খুব বেশি মানুষ মন্ত্রণালয়ে ছিল না। আগুন নেভানোর পর পর ঘটনাস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম, স্বরাষ্ট্রসচিব আর কে সিং ও সেন্ট্রাল ফরেনসিক ল্যাবের কর্মকর্তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এনডিটিভিকে জানিয়েছে, একটি শীতাতপনিয়ন্ত্রিত যন্ত্রে শর্টসার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূচনা হয়।এ ব্যাপারে স্বরাষ্ট্রসচিব আর কে সিং বলেন, শর্টসার্কিট একটি কারণ হতে পারে। এ ছাড়া জানালায় কিছু আবর্জনার কারণে আগুন লাগতে পারে। জানালার একটি অংশে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে চার বা পাঁচটি বৈদ্যুতিক তার পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে সূত্র জানিয়েছে, আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র বা সম্পদের ক্ষতি হওয়ার আশঙ্কা কম। এনডিটিভি।