এবার পশ্চিমবঙ্গের রেস্তোরাঁয় স্কুলছাত্রী গণধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের একটি রেস্তোরাঁয় গত বুধবার সন্ধ্যায় এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। মেয়েটির বাড়ি একই জেলার মন্দিরবাজারে।দক্ষিণ চব্বিশ পরগনার পর্যটন কেন্দ্র ডায়মন্ড হারবারে দুই বান্ধবীকে নিয়ে ঘুরতে গিয়েছিল ওই ছাত্রী। পরে তারা জেটিঘাটের একটি রেস্তোরাঁয় যায়। এ সময় তিন যুবক এসে ওই ছাত্রীকে জোর করে রেস্তোরাঁর দোতলায় নিয়ে যায়। সেখানে দুর্বৃত্তরা ধর্ষণের পর মেয়েটিকে রেখে চলে যায়। পরে ওই ছাত্রীর বান্ধবী ও রেস্তোরাঁর কর্মীরা তাকে একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ডায়মন্ড হারবারে সরকারি হাসপাতালে এবং পরে কলকাতার একটি সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ রেস্তোরাঁটি বন্ধ করে দিয়ে কর্মীদের গ্রেপ্তার করে। তবে ধর্ষণকারী কেউ গ্রেপ্তার হয়নি।