প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে বড় মানবপতাকা তৈরি করে বাংলাদেশের রেকর্ড ভেঙেছে পাকিস্তান। জায়গা করে নিয়েছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। গত শনিবার সকালে লাহোরের হকি স্টেডিয়ামে ২৯ হাজার ৪০ জনের অংশগ্রহণে মানবপতাকা তৈরি করে পাকিস্তান। এর আগে ২০১২ সালে পাকিস্তান ২৪ হাজার ২০০ জনের অংশগ্রহণে সবচেয়ে বড় মানবপতাকা তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তাদের নাম লেখায়। গত ১৬ ডিসেম্বর বাংলাদেশ ২৭ হাজার ১১৭ জনের অংশগ্রহণে বৃহত্তম মানবপতাকা তৈরি করেছিল। এএফপি।