প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী প্রচারণার সময় এবার পাথর নিক্ষেপের শিকার হলেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল। গত বৃহস্পতিবার রাতে বেনারস হিন্দু ইউনিভার্সিটির কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীরা নরেন্দ্র মোদির পক্ষে স্লোগান দেন। কয়েক দিন আগে দিল্লিতে এক অটোরিকশাচালক কেজরিওয়ালকে চড় মারেন। এর আগে দুর্নীতিবিরোধী আন্দোলনের এ নেতাকে কালি ছুড়ে মারা হয়। টাইমস অব ইন্ডিয়া।