এবার বেঙ্গালুরুতে অরুন্ধতী রায়ের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায় এবং কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন হুররিয়াত কনফারেন্সের নেতা সৈয়দ আলী শাহ গিলানির বিরুদ্ধে দেশদ্রোহের অভিযোগে এবার কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে মামলা হয়েছে। স্থানীয় আদালতে মামলাটি করেন কে এস চন্দ্রশেখরসহ আরও দুজন। এর আগে গত সোমবার দিল্লির পুলিশ অরুন্ধতী ও গিলানির বিরুদ্ধে মামলা দায়ের করেছে । গত অক্টোবর মাসে এক সেমিনারে অরুন্ধতী রায়, গিলানিসহ অন্যরা কাশ্মীর নিয়ে আলোচনায় দেশদ্রোহমূলক বক্তব্য দেন বলে অভিযোগ উঠেছে।