এবার মধ্যপ্রদেশে টিফিন খেয়ে ৩৫ শিক্ষার্থী অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মধ্যপ্রদেশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার দুপুরের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে অন্তত ৩৫টি শিশু। কর্মকর্তারা গতকাল শনিবার এ খবর জানান। রাজ্যের বালাঘাট জেলার ভান্দি গ্রামে ওই বিদ্যালয়টি অবস্থিত।পূর্ব ভারতের বিহারের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যের টিফিন খেয়ে ২০টির বেশি শিশুর মৃত্যুর ঘটনার রেশ না কাটতেই এ ঘটনা ঘটল।ভান্দি গ্রামের বিদ্যালয়টিতে সেদিন টিফিন হিসেবে চিড়া দিয়ে তৈরি খাবার ‘পোহা’ পরিবেশন করা হয়। ওই খাবার খেয়ে শিশুরা পেটব্যথা ও বমি বমি ভাবের কথা বলে। অসুস্থ ওই শিশুদের হাসপাতালে নেওয়া হয়।কর্মকর্তারা বলেন, টিফিন খাওয়া শিশুরা অভিযোগ করে, পরিবেশন করা খাবার থেকে তারা তামাকজাতীয় কিছুর গন্ধ পাচ্ছিল। অসুস্থ শিশুদের অবস্থা শঙ্কামুক্ত। পিটিআই।