প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি সৌরভ গাঙ্গুলীকে প্রার্থী করতে চেয়ে একটি চিঠি দিয়েছিল। দিল্লির বার্তা পেয়ে পরে কংগ্রেসের পশ্চিমবঙ্গের সভাপতি প্রদীপ ভট্টাচার্য গত রোববার কলকাতায় সৌরভের বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। আবার সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরি রোববার বলেন, সৌরভ তাঁদের পাশেই থাকবেন। সৌরভের পর এবার তৃণমূল কংগ্রেস বলিউড অভিনেতা মিঠুন চক্রবর্তীকে প্রার্থী করতে পারে। মালদহ থেকে খবর পাওয়া যাচ্ছে, তাঁকে মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী করা হতে পারে। কলকাতা প্রতিনিধি।