এবার রাহুলের দিকে জুতা নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তরাখন্ড রাজ্যের বিকাশনগরে গতকাল সোমবার এক জনসভায় ভাষণ দিচ্ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী। হঠাৎ করেই তাঁর দিকে জুতা ছুড়ে মারেন এক ব্যক্তি। তবে সেই জুতা মঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারেনি। এর আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন ওই ব্যক্তি। আকস্মিক এই ঘটনায় একটুও বিচলিত হননি কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর ছেলে রাহুল। বরং যখন জুতা ছুড়ে মারা ওই ব্যক্তিকে জনসভাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়, তখন ঠান্ডা গলায় রাহুল তাঁকে মারধর না করার অনুরোধ করেন।উত্তরাখন্ডে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শক্তিশালী ঘাঁটি। বিজেপি ক্ষমতায় যাওয়ার জন্য জোর প্রচারণা চালাচ্ছে সেখানে। এর মধ্যেই রাহুল সেখানে প্রচারণা চালাচ্ছেন। কিছুদিন আগে সোনিয়া গান্ধীও ওই এলাকায় প্রচারণা চালিয়েছেন। এনডিটিভি।