এবার সাংবাদিককে কষে চড় মারার হুমকি মমতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও উদ্ধত আচরণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি এক ফটোসাংবাদিককে চড় মারার হুমকি দিয়েছেন। মমতা গতকাল রোববার পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ‘মাটি উৎসব’ নামের একটি মেলায় যান। সেখানে ফটোসাংবাদিকেরা তাঁর ছবি তোলা শুরু করেন। এ সময় মমতা তাঁর মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন ফটোসাংবাদিককে বলেন, ‘তোমরা সবাই অসভ্য। তুমি কেন সামনে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছ? এখনই এখান থেকে বেরিয়ে যাও। তা না হলে তোমাকে কষে একটা চড় মারব।’এর আগে গত বুধবার রাতে কলকাতা বইমেলায় যান মমতা। সেখান থেকে বেরোনোর পর ফটকের সামনে নিজের গাড়িটি দেখতে না পেয়ে সবার সামনেই তিনি তাঁর এক নিরাপত্তা কর্মকর্তাকে উচ্চ স্বরে বকাবকি শুরু করেন। মমতা ওই নিরাপত্তা কর্মকর্তাকে উদ্দেশ করে বলেন, ‘তোমাকে চাবকানো দরকার।’ পরে ওই নিরাপত্তাকর্মী হাতজোড় করে মুখ্যমন্ত্রীর কাছে ব্যাপারটির জন্য ক্ষমা চান। টাইমস অব ইন্ডিয়া ও গালফ নিউজ।