এবার সুপারহেঞ্জ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের বিখ্যাত প্রত্নক্ষেত্র স্টোনহেঞ্জের কাছে মাটি খুঁড়ে পাওয়া গেছে প্রায় এক শটি একশিলা স্তম্ভ। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, এটি সম্ভবত দেশটির সবচেয়ে বড় নব্য প্রস্তরযুগের স্মৃতিস্তম্ভ। সাড়ে চার হাজার বছরের পুরোনো এ শিলাস্তম্ভগুলোর কোনো কোনোটি ১৫ ফুট দীর্ঘ। মাটির ৩ ফুট নিচে পাওয়া এ কাঠামোকে ডাকা হচ্ছে ‘সুপারহেঞ্জ’, কারণ এর এলাকা স্টোনহেঞ্জের চেয়ে পাঁচ গুণ বড়। রিমোট সেন্সিং ও জিওফিজিক্যাল ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে ওই এলাকার ভূগর্ভস্থ মানচিত্র তৈরি করা হচ্ছে। এতে মাটি খুঁড়তে হয় না। এ কাজের সময়ই স্টোনহেঞ্জের মাইল দুয়েক দূরে ওই নতুন কাঠামোটির সন্ধান মেলে।
বিবিসি