প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবের পবিত্র মক্কায় কাবা শরিফের আয়তন আরও সম্প্রসারণ করা হবে। এ কারণে দেশটি চলতি বছর হাজির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। গত শনিবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর এক খবরে এ তথ্য জানানো হয়। সৌদি আরবের হজমন্ত্রী বান্দার হাজ্জারের বরাত দিয়ে খবরে বলা হয়, চলতি বছর সৌদি হাজির সংখ্যা ৫০ ও অন্যান্য দেশ থেকে আসা হাজির সংখ্যা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সিদ্ধান্ত সাময়িক।গত বছর প্রায় ৩১ লাখ মুসলমান হজ পালন করেন। তাঁদের বেশির ভাগই ছিলেন বিদেশি।হজমন্ত্রী বলেন, মক্কা শরিফের আয়তন আরও ৪৩ লাখ বর্গফুট সম্প্রসারণ করা হবে। সম্প্রসারণের এই কাজ সম্পন্ন হলে সেখানে একসঙ্গে অন্তত ২২ লাখ লোক হজ করতে পারবেন। সম্প্রসারণকাজ কবে শুরু ও শেষ হবে, এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। এএফপি।