এবার ৩০ লাখ গোপন মার্কিন নথি প্রকাশের ঘোষণা উইকিলিকসের
উইকিলিকস এবার ৩০ লাখ মার্কিন গোপন নথি প্রকাশের পরিকল্পনার কথা ঘোষণা করেছে। গত মাসেই এ প্রতিষ্ঠানটি ইরাক যুদ্ধের প্রায় চার লাখ গোপন নথি প্রকাশ করে। সরকারের জন্য বিব্রতকর তথ্য ফাঁসের জন্য আলোচিত ওয়েবসাইট উইকিলিকস গত জুলাইয়ে আফগান যুদ্ধের বিষয়ে মার্কিন বাহিনীর ৯২ হাজারেরও বেশি গোপন নথি প্রকাশ করে।উইকিলিকস টুইটারে লিখেছে, ‘গত মাসে প্রকাশিত ইরাক যুদ্ধে মার্কিন গোপন নথির চেয়ে সাত গুণ মার্কিন গোপন নথি প্রকাশের পরিকল্পনা নেওয়া হয়েছে। কয়েক মাস ধরে চাপের মধ্যে থাকলেও নিজেদের শক্তিশালী রাখতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে।’ এতে বলা হয়, আসন্ন মাসগুলোতে বিশ্ব ইতিহাস নতুনভাবে সংজ্ঞায়িত হবে।উল্লেখ্য, সুইডেনভিত্তিক ওয়েবসাইট উইকিলিকসের প্রধান জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ধর্ষণের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়। জুলিয়ান অ্যাসাঞ্জ (৩৯) তাঁর বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেন। তিনি অভিযোগ করেন, ইরাক ও আফগান যুদ্ধের গোপন নথি প্রকাশ করায় তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। টেলিগ্রাফ অনলাইন।