এবারের নির্বাচনে লাতিনোদের প্রভাব অনেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে সংখ্যালঘু জনগোষ্ঠীগুলোর মধ্যে এখন সবচেয়ে বড় জনগোষ্ঠী লাতিনো। লাতিন আমেরিকার দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আসা অভিবাসী মার্কিনরাই লাতিনো বলে পরিচিত। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লাতিনোদেরও বিশেষ প্রভাব রয়েছে।২০১০ সালে আদমশুমারিতে দেখা যায়, লাতিনো জনসংখ্যা পাঁচ কোটি পাঁচ লাখ, যা মোট জনসংখ্যার ১৬ দশমিক ৩ শতাংশ। লাতিনো ভোটার সংখ্যা দুই কোটি ১৩ লাখ। এর মধ্যে নিবন্ধিত ভোটার সংখ্যা এক কোটি ৩০ লাখ। এত বিপুলসংখ্যক ভোটারের বিশেষ প্রভাব নির্বাচনে থাকবে, এটাই স্বাভাবিক। তাঁদের প্রভাব বিস্তারের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো, ৭৫ শতাংশ লাতিনোই মাত্র ১০টি অঙ্গরাজ্যে বাস করেন।১৯৯২ সাল থেকে মার্কিন নির্বাচনে লাতিনো ভোটারদের প্রবণতা পর্যালোচনা করলে দেখা যায়, ৫০ শতাংশ লাতিনো ভোটার ডেমোক্র্যাট প্রার্থীকে ভোট দেন। বিপরীতে রিপাবলিকান প্রার্থীকে ভোট দেন ২৫ শতাংশ লাতিনো। অবশিষ্ট ২৫ শতাংশ লাতিনো দোদুল্যমান থাকেন।নর্থ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাস্টিন গ্রস বলেন, জনসংখ্যার দিক থেকে লাতিনো জনগোষ্ঠীর সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে যাওয়ার পর নির্বাচনে তাঁদের প্রভাব বেড়ে গেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিবিসি।