এভারেস্ট শৃঙ্গে উঠবেন হ্যারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রিটেনের রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী প্রিন্স হ্যারি এ বছরের মে মাসে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টে আরোহণ করবেন। এর মধ্য দিয়ে তিনি তাঁর দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূরণ করতে যাচ্ছেন। রাজপরিবারের অন্যতম সদস্য ২৭ বছরের তরুণ প্রিন্স হ্যারি আহত সেনাদের সাহায্যার্থে পরিচালিত দাতব্য সংগঠন ‘ওয়ার্কিং উইথ দ্য উন্ডেড’-এর অর্থ জোগানের লক্ষ্যে গত বছর উত্তর মেরুর দুর্গম পথ পাড়ি শেষে মাউন্ট এভারেস্টে আরোহণ করার ব্যাপারে বিশদ ধারণা দিয়েছিলেন। সে সময় হ্যারি আহত সেনাদের পরবর্তী চ্যালেঞ্জ আগামী মে মাসে এভারেস্টে তাঁদের আরোহণ করার সঙ্গে নিজেকেও সম্পৃক্ত করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। পিটিআই।